Sellnin Partner Program — সবার জন্য উন্মুক্ত

আপনার পরিচিত যেকোনো বিক্রেতাকে Sellnin-এ নিয়ে আসুন, তার আয়ের ২০% চিরস্থায়ী হয়ে যাক আপনার নিজের।

বাংলাদেশি সেলারদের জন্য তৈরি মাল্টি-ভেন্ডর মার্কেটপ্লেস Sellnin-এ সেলার এনে দিন — এটা এককালীন বোনাস না, এটা আপনার নিজের একটা আয়ের উৎস, যা চলতে থাকবে যতদিন আপনার রেফার করা সেলার সক্রিয় থাকবেন। কোনো বিনিয়োগ নেই, কোনো ঝুঁকি নেই।

৳০ বিনিয়োগ
২০% আজীবন আপনার নিজের
নিজের রেফারেল লিংক
সেলনিন কী

যা আপনি সেলারদের অফার করছেন

একজন Partner হিসেবে আপনি শুধু একটা লিংক শেয়ার করছেন না — আপনি একজন সেলারকে বাংলাদেশের একটা পূর্ণাঙ্গ মাল্টি-ভেন্ডর মার্কেটপ্লেসের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। এখানে জেনে নিন সেলনিন আসলে কী দেয়।

নিজের ব্র্যান্ডেড অনলাইন স্টোর

নিজের সাবডোমেইন (brandname.sellnin.com), নিজের প্রোডাক্ট পেজ, নিজের কাস্টমার — Facebook পেজের বদলে একটা আসল স্টোরফ্রন্ট।

ফ্রি ট্রায়াল, তারপর কম কমিশন

শুরুতে পুরো ফিচার আনলক করে ফ্রি ট্রায়াল, তারপর মাত্র অল্প পার-অর্ডার কমিশন — অথবা ফিক্সড মাসিক সাবস্ক্রিপশনে ০% কমিশন।

COD ও ডেলিভারি বিল্ট-ইন

বাংলাদেশের জন্য Cash-on-Delivery-ভিত্তিক চেকআউট, আর অর্ডার এলেই স্বয়ংক্রিয়ভাবে ডেলিভারি পার্টনারের কাছে পাঠানো হয়।

অর্ডার ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট

ম্যাসেঞ্জারে অর্ডার লিখে রাখার বদলে একটা আসল ড্যাশবোর্ড — অর্ডার, স্টক, কাস্টমার সব একজায়গায়।

নতুন কাস্টমার খুঁজে দেওয়ার সিস্টেম

নতুন সেলারদের সার্চ রেজাল্টে বাড়তি ভিজিবিলিটি দেওয়া হয়, যাতে প্রথম কাস্টমার পেতে শুধু নিজের পরিচিতির উপর নির্ভর করতে না হয়।

নির্ভরযোগ্য, দায়িত্বশীল প্ল্যাটফর্ম

অ্যাডমিন-পরিচালিত KYC, ডিসপিউট ও রিটার্ন হ্যান্ডলিং — সেলার একা সবকিছু সামলাচ্ছেন না।

প্রক্রিয়া

৪টা ধাপে শুরু করুন

01

রেজিস্ট্রেশন করুন

নাম আর ফোন নম্বর দিয়ে ৩০ সেকেন্ডে অ্যাকাউন্ট খুলুন — সেলার হওয়ার দরকার নেই।

02

নিজের রেফারেল লিংক পান

প্রতিটা Partner-এর জন্য একটা ইউনিক কোড আর লিংক তৈরি হয়ে যায়, নিজের ড্যাশবোর্ড থেকে।

03

পরিচিত বিক্রেতাদের সাথে শেয়ার করুন

Facebook-এ যারা বেচেন, বন্ধু-পরিচিত যে কেউ — তাদের কাছে লিংকটা পাঠান।

04

নিজের আয়ের উৎস তৈরি করুন

তারা প্ল্যাটফর্মকে যা দেন, তার ২০% চিরস্থায়ীভাবে আপনার নিজের হয়ে ওয়ালেটে জমা হতে থাকবে — যতদিন তারা সক্রিয় থাকবেন।

কেন যোগ দেবেন

Partner হওয়ার সুবিধা

চলমান আয়

একবার refer করলেই হলো — প্রতি মাসে আয় চলতে থাকে, বাড়তি কাজ ছাড়াই।

শূন্য বিনিয়োগ

যোগ দিতে কোনো টাকা লাগে না, কোনো ঝুঁকি নেই।

রিয়েল-টাইম ড্যাশবোর্ড

কাকে refer করেছেন, কত আয় হয়েছে — সব একনজরে দেখতে পারবেন।

সবার জন্য উন্মুক্ত

সেলার, স্টুডেন্ট, চাকরিজীবী — বাংলাদেশের যে কেউ Sellnin Partner হতে পারবেন।

ক্যারিয়ার লেভেল

এটা শুধু একটা লিংক না — এটা একটা পদবি

যতজন সেলার আনবেন, ততই এগিয়ে যাবেন একটা আসল পদবির দিকে — visiting card বা সোশ্যাল মিডিয়া বায়োতে ব্যবহার করার মতো, রেভিনিউ শেয়ারও একইসাথে বাড়তে থাকবে।

সেলনিন পার্টনার

শুরু থেকেই

২০% রেভিনিউ শেয়ার

সিনিয়র পার্টনার

৫০+ সক্রিয় সেলার

২০% রেভিনিউ শেয়ার

পার্টনার ম্যানেজার

৫০০+ সক্রিয় সেলার

২৫% রেভিনিউ শেয়ার

রিজিওনাল পার্টনার লিড

১,০০০+ সক্রিয় সেলার

৩০% রেভিনিউ শেয়ার

পার্টনার একাডেমি

শুধু লিংক শেয়ার করা নয় — প্ল্যাটফর্ম সম্পর্কে জানুন

প্রতিটা Partner বিষয়ভিত্তিক ভিডিও গাইড পান — Sellnin প্ল্যাটফর্ম আসলে কী, একজন সেলারকে কীভাবে বোঝাবেন, পেমেন্ট কীভাবে কাজ করে, এবং আরও যা যা জানা দরকার। কোনো নির্দিষ্ট ক্রম মানতে হয় না — যে বিষয় দরকার সেটাই দেখুন, নিজের সময় মতো।

প্ল্যাটফর্ম বেসিকস

সেলারকে কীভাবে বোঝাবেন

পেমেন্ট ও উইথড্রয়াল

উদাহরণ — সম্পূর্ণ, হালনাগাদ তালিকা আপনার ড্যাশবোর্ডে পাবেন।

সম্পূর্ণ ফ্রি, সবসময় খোলা

কোনো পরীক্ষা নেই, কোনো ডেডলাইন নেই — যখন খুশি দেখুন, নিজের অগ্রগতি নিজের ড্যাশবোর্ডেই দেখতে পারবেন।

প্রতিটা ভিডিও দেখা হলে মার্ক করুন — কতটুকু শেষ হয়েছে সহজেই বুঝবেন।

বাজারের সুযোগ

রেফার করার মতো সেলার কখনো ফুরাবে না

বাংলাদেশে লাখ লাখ Facebook-ভিত্তিক ব্যবসা আছে, যাদের প্রায় কেউই এখনো কোনো সংগঠিত প্ল্যাটফর্মে নেই — এটাই Partner-দের জন্য দীর্ঘমেয়াদী সুযোগ।

৫ লাখ+

Facebook বিজনেস পেজ বাংলাদেশে

৬০ হাজার

নিয়মিত বিক্রি করা সক্রিয় F-commerce সেলার

৯৯%

এখনো কোনো প্ল্যাটফর্মে নিবন্ধিত না — পুরোটাই খোলা বাজার

২৮%

বছরে e-commerce বাজার বৃদ্ধির হার

সূত্র: e-CAB (E-commerce Association of Bangladesh) ও সংবাদমাধ্যমে প্রকাশিত হিসাব, ২০২৫।

গিফট লেজার

রেভিনিউ শেয়ারের পাশাপাশি — বাস্তব উপহার

প্রতিটা সেলার আনার সাথে সাথে আপনার আয় তো বাড়েই, সাথে নির্দিষ্ট সংখ্যক সক্রিয় সেলার আনলে পাবেন একটা উপহার — একদম ছোট গিফট থেকে শুরু করে সবচেয়ে বড় পুরস্কার, একটা গাড়ি পর্যন্ত।

১০

সক্রিয় সেলার

ইয়ারবাড

২৫

সক্রিয় সেলার

স্মার্টওয়াচ

৫০

সক্রিয় সেলার

কক্সবাজার/সাজেক ট্রিপ অথবা ৳৫,০০০

১০০

সক্রিয় সেলার

সাইকেল

২০০

সক্রিয় সেলার

মোবাইল/ট্যাবলেট

৩০০

সক্রিয় সেলার

নেপাল ট্রিপ অথবা ৳৪০,০০০

৫০০

সক্রিয় সেলার

ল্যাপটপ

৭৫০

সক্রিয় সেলার

মোটরসাইকেল/স্কুটি

১,০০০

সক্রিয় সেলার

গাড়ি

গিফটের বিস্তারিত ও সবচেয়ে আপডেটেড তালিকা আপনার Partner ড্যাশবোর্ডে পাবেন।

আয়ের হিসাব

আপনি কত আয় করতে পারেন

আপনার রেফার করা সেলার প্ল্যাটফর্মকে যা দেন, তার — আপনি পাবেন — কমিশন হোক বা সাবস্ক্রিপশন।

কমিশন থেকে

সেলার মাসে বিক্রি করলেন

৳১,০০,০০০

প্ল্যাটফর্ম কমিশন (—) থেকে আপনার — ভাগ

— / মাস

সাবস্ক্রিপশন থেকে

সেলার প্ল্যান সাবস্ক্রাইব করলেন

৳১,০০০

সাবস্ক্রিপশন থেকে আপনার — ভাগ

— / মাস

একটা referral লাখপতি বানাবে না — কিন্তু network বাড়তে থাকলে আয়ও বাড়তে থাকে

প্রতিটা সক্রিয় referral থেকে আয় চলতে থাকে, তাই মাসের পর মাস কয়েকজন করে সেলার add করলে আগেরগুলোর সাথে নতুনগুলোর আয়ও যোগ হতে থাকে — যতদিন তারা সক্রিয় থাকবেন।

Referred সেলারআনুমানিক মাসিক আয়
১০ জন—
৫০ জন—
১০০ জন—
৩০০ জন—
১,০০০ জন—

* বর্তমান রেট লোড হচ্ছে…

প্রশ্নোত্তর

যা জানা দরকার

Partner হতে কি আমাকে সেলার হতে হবে?

না। বাংলাদেশের যেকোনো প্রাপ্তবয়স্ক মানুষ Sellnin Partner হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন, সেলার হওয়ার দরকার নেই।

এই ২০% কি সত্যিই "আমার" হয়ে যায়, নাকি প্ল্যাটফর্মের সাধারণ কমিশন?

যখনই আপনি একজন সেলারকে রেফার করেন, সেই সেলার থেকে প্ল্যাটফর্ম যা আয় করে তার ২০% স্থায়ীভাবে আপনার নিজের income হয়ে যায় — এটা আপনার wallet-এ জমা হতে থাকে, যতদিন সেলার সক্রিয় থাকবেন। (এটা Sellnin কোম্পানির শেয়ার/মালিকানা না — এটা আপনার নিজের একটা স্থায়ী আয়ের অধিকার।)

কমিশন কতদিন পাবো?

যতদিন আপনার রেফার করা সেলার প্ল্যাটফর্মে সক্রিয় থাকবেন, ততদিন আপনি কমিশন পেতে থাকবেন।

টাকা কীভাবে পাবো?

আপনার আয় Sellnin ওয়ালেটে জমা হবে, সেখান থেকে bKash, Nagad বা ব্যাংক অ্যাকাউন্টে তুলতে পারবেন।

একজন সেলার একাধিক রেফারেল লিংক দিয়ে এলে কী হবে?

প্রতিটা সেলার শুধু প্রথম যে লিংক দিয়ে রেজিস্ট্রেশন করেন, সেই referrer-ই কমিশন পাবেন।

২৫% বা ৩০% পেতে কি আগের আয় থেকে কিছু বাদ যাবে?

না। রেট বাড়া সবসময় সামনের দিকে কার্যকর হয় — আগের কোনো credit পুনরায় হিসাব করা হয় না। একবার ৫০০ বা ১,০০০ সক্রিয় সেলারে পৌঁছালে, শুধু পরবর্তী credit থেকেই নতুন রেট কার্যকর হয়।

গিফট কি সত্যিই পাবো, নাকি এটা শুধু মার্কেটিং?

সম্পূর্ণ বাস্তব। প্রতিটা মাইলফলকে পৌঁছালে সেটা আপনার ড্যাশবোর্ডে দেখা যাবে, আর Sellnin টিম সরাসরি ফুলফিল করবে।

আজই শুরু করুন

৩০ সেকেন্ডে রেজিস্ট্রেশন করুন, নিজের রেফারেল লিংক পেয়ে যান।

ফ্রি রেজিস্ট্রেশন করুন